editor
প্রকাশিত: 7:29 PM, December 10, 2021

শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের স্মরণে শোকসভা
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ আম্বরখানা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্মরণে এক শোকসভা শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সংগঠক প্রনব জ্যোতি পাল এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মনজুর আহমদ সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক, চালক সংগ্রাম পরিষদ সিলেট এর উপদেষ্টা আবু জাফর, চালক সংগ্রাম পরিষদ এর শহিদুল ইসলাম, শহিদ মিয়া, দেলোয়ার আহমদ, দানিছ মিয়া, তাজুল ইসলাম, হারুন মিয়া, জমির আহমদ, কোরবান আলী, সুরুজ আলী, জসিম উদ্দীন, প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন শ্রমজীবী মানুষ আজ এক দুর্বিষহ জীবন যাপন করছে। একদিকে প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম, অন্যদিকে বাড়ছে না শ্রমিকের মজুরি। তাছাড়া সিলেট নগরীতে রয়েছে ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-নির্যাতন।
বক্তারা আরও বলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের ঐক্যবদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যু শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অপূরনীয় ক্ষতি। সভার শুরুতে শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন