editor

প্রকাশিত: 7:30 PM, December 22, 2021

ছাতকে বুরাইয়া স্কুল অ্যান্ড কলেজ গেটে প্রতিষ্ঠাতার নাম নিয়ে অসন্তোষ

ছাতকে বুরাইয়া স্কুল অ্যান্ড কলেজ গেটে প্রতিষ্ঠাতার নাম নিয়ে অসন্তোষ

ছাতকে বুরাইয়া স্কুল অ্যান্ড কলেজ গেটে প্রতিষ্ঠাতার নাম নিয়ে অসন্তোষ

ছাতক প্রতিনিধি
ছাতকের বুরাইয়া স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার প্রায় দু’যুগ পর প্রতিষ্ঠানের প্রধান ফটকে লেখা প্রতিষ্ঠাতার নামকরণ নিয়ে অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর মতামত ও বিদ্যালয়ের রেজিষ্ট্রারে রেজুলেশন করে প্রতিষ্ঠাতার নাম ফটকে লেখা হলেও বর্তমানে এলাকার একটি অংশ তা মেনে নিতে পারছেন না। গেট নির্মার্রে প্রায় সাড়ে ৩ বছর পর গেটে লিখা প্রতিষ্ঠাতার নাম নিয়ে আপত্তি তুলার বিষয়টি এলাকাবাসীকে করেছে প্রশ্নবিদ্ধ। এ নিয়ে মতবিরোধ চললেও আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি ঘটারও আশাবাদব্যক্ত করেছেন সিংহভাগ দাতা সদস্য। বিষয়টিকে নিয়ে বিদ্যালয় প্রতিষ্টার সঠিক তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও দাবী করছেন তারা।
জানা যায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের অনুন্নত বুরাইয়া এলাকার শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা গ্রহনের সহজ সুবিধার জন্য স্থানীয় বসুন্ধরা সমাজকল্যান সংস্থার উদ্যোগে ১১৬ শতক ভুমি নিয়ে ১৯৯৫ সালে বুরাইয়া গ্রামে প্রতিষ্ঠিত হয় বুরাইয়া উচ্চ বিদ্যালয়। গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া সহ ও স্থানীয় ৬৬ জন ব্যক্তির আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি এখন এলাকার আলোকবর্তিকা হিসেবে আলো ছড়াচ্ছে। এলাকার ১৫জন ব্যক্তির দানকৃত ভুমির উপর প্রতিষ্ঠিত হয়েছে এ বিদ্যাপীট। বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে প্রবাসী মানিক মিয়া সিংহভাগ অর্থ ও ভুমি দান করায় তাকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও স্থায়ী প্রতিষ্ঠাতা হিসেবে মনোনীত করা হয়। ১৯৯৭ সালে ২০ ফেব্রুয়ারী বিদ্যালয়ে আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণের জন্য ৫ লাখ এবং শিক্ষক বেতনের জন্য আরো ৩ লাখ টাকা অনুদান প্রদান করায় মানিক মিয়াকে এ সম্মানে ভুষিত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সালের ২৬ জুন স্থানীয় আজমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের নামকরন ও প্রতিষ্ঠাতার নাম নিয়ে ঝামেলা এড়ানোর জন্য একটি গেট নির্মাণ এব গেটে বিদ্যালয়ের নাম, প্রতিষ্ঠাতা মানিক মিয়ার নাম ও সৌজন্যে বসুন্ধরা সমাজকল্যান সস্থার নাম লিপিবদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রবাসী মানিক মিয়া বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষকের বেতনের জন্য কয়েক দফায় ২১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০১০ সালে এ বিদ্যাপীট স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়। এখন পর্যন্ত সরকারী অনুদান বলতে বিদ্যালয়ে দু’তলা বিশিষ্ট একটি ভবন ছাড়া সবই প্রবাসী মানিক মিয়া ও স্থানীয়দের অবদান। প্রস্তাব অনুযায়ী ২০১৮ সালের ২২ জানুয়ারী বিদ্যালয়ের প্রধান ফটকের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রবাসী মানিক মিয়া। ওইদিন স্থানীয় রইছ আলীর সভাপতিত্বে কলেজে অনুষ্ঠিত এক সভায় তিনি গেট ও সীমানা প্রাচীর নির্মার্ণের জন্য আরো আট লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা করেন। গেট নির্মার্ণের প্রায় সাড়ে ৩ বছর পর গেটে লিখা প্রতিষ্ঠাতার নাম নিয়ে আপত্তি তুলে দাতাদের একটি অংশ। এব্যাপারে একটি অভিযোগও দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মালিক, দাতা সিরাজুল ইসলাম, সাবেক সদস্য রফিক উদ্দিন মেম্বার, আছকির মিয়াসহ সংশ্লিষ্টরা জানান, গেট নির্মাণ ও গেটে প্রতিষ্ঠাতার নাম লেখার বিষয়টি সর্বসম্মতিক্রমেই হয়েছে। যা বিদ্যালয়ের রেজুলেশনে লিপিবদ্ধ আছে। সু-বিশাল এ গেট গোপনে রাতারাতি তৈরী করা হয়নি। বিদ্যালয়ের এ গেটটি নির্মাণ করতে প্রায় এক মাস সময় লেগেছে। আপত্তি থাকলে গেট নির্মাণ সম্ভব হত না। গেট নির্মাণের প্রায় সাড়ে তিন বছর পর এ ধরনের আপত্তি করায় তারা মর্মাহত হয়েছেন। এতে ভালো কিছু করতে প্রবাসীরা আগ্রহ হারাবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফজাল হোসেন জানান, প্রতিষ্ঠানের সকল উন্নয়ন কার্যক্রম রেজুলেশনে লিপিবদ্ধ আছে। ২০০৮ সালের ৫জুন রাতে বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছিল। মালামালের সহিত অনেক কাগজপত্রও খোয়া গেছে। এ বিষয়টিও ৮ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এসব বিষয়ে সবার ইচ্ছেই তার ইচ্ছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় জানান, অভিযোগের আলোকে প্রতিষ্ঠানটি পরিদর্শন ও তদন্ত করে ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন সংশ্নিষ্ট কর্তৃপক্ষের বরাবরে পাঠিয়ে দিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে