editor
প্রকাশিত: 8:48 PM, October 30, 2021

দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের শান্তি ও সম্প্রীতির মিছিল
“সাম্প্রদায়িক সন্ত্রাস, রোখে দাড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে নগরীতে শান্তি ও সম্প্রীতির মিছিল বের করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর কলবাখানি এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহী ঈদগাহ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক দেশ, এ দেশে সব ধর্মের মানুষেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু একটি কুচক্রি মহল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে বাংলাদেশের সুনাম নষ্ট করতে পায়তারা চালিয়ে যাচ্ছে। এই সব ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানান তারা।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুরের পরিচালনায় বক্তব্য রাখেন, সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য সুমন বাহাদুর, গপ্পু বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন আনন্দ বাহাদুর অর্ণব, তুষার বাহাদুর, আলাল মিয়া, শাকিব আহমদ, রানা, মুন্না, ববি বাহাদুর প্রমুখ।- বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে