editor

প্রকাশিত: 11:31 PM, March 9, 2022

নবীগঞ্জে তেল নিয়ে কারসাজির দায়ে ডিলারসহ দুজনকে অর্থদণ্ড

নবীগঞ্জে তেল নিয়ে কারসাজির দায়ে ডিলারসহ দুজনকে অর্থদণ্ড

নবীগঞ্জে তেল নিয়ে কারসাজির দায়ে ডিলারসহ দুজনকে অর্থদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলায় তেল নিয়ে কারসাজির অভিযোগে ১টি কোম্পানির ডিলারসহ দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- তীর কোম্পানির নবীগঞ্জের ডিলার ঝনু পাল ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীম।জানা যায়- নবীগঞ্জ উপজেলায় বাজারমূল্যে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে  তীর কোম্পানির নবীগঞ্জের  ডিলার ঝনু পাল ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীম দাম বাড়ানোর জন্য সয়াবিন তেলসহ দ্রব্য পন্য গুদামে মজুদ করে রাখে। খুচরা বিক্রেতারা তেলসহ দ্রব্য পণ্য ক্রয় করতে গেলে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন ডিলার ঝনু পাল ও শামীম। অনেক ব্যবসায়ীর অর্ডার নিলেও পণ্য নেই বলে ফিরিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।এদিকে বাজারের দ্রব্য পণ্যের মূল্য অস্থিতিশীল করতে তীর কোম্পানির ডিলার ঝনু পাল দ্রব্য পণ্যের গায়ের মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে গ্রাহক থেকে বেশি মূল্য নিতে ব্যবসায়ীদেরকে বলেন।
এ বিষয়ে  নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন পৌর এলাকার ব্যবসায়ী-ক্ষুদ্র ব্যবসায়ীরা।পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে পৌর এলাকার শেরপুর রোডস্থ ছালামতপুরে তীর কোম্পানির গুদামে অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ পণ্য মজুদ করে রাখার সত্যতা পায় প্রশাসন। পরে তীর কোম্পানির নবীগঞ্জের ডিলার ঝনু পাল ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীম তাদের অপরাধ স্বীকার করলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে তীর কোম্পানির নবীগঞ্জের ডিলার ঝনু পালকে ২০ হাজার টাকা ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন বলেন- ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুজনকে অর্থদণ্ড করি। অভিযানকালে তৎক্ষণিক ব্যবসায়ীদের নিকট ন্যায্য মূল্যে তেল সরবারাহ করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে অঙ্গীকার করে ঝনু পাল।
ইউএনও বলেন, বর্তমানে বাজারে পর্যাপ্ত পরিমাণে তেলসহ দ্রব্য পণ্য রয়েছে, কেউ পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের অতিরিক্ত দাবী করলে প্রশাসনকে অবহিত করার আহবান জানান ইউএনও।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন