editor

প্রকাশিত: 11:53 PM, March 15, 2022

মুহিতের আবদার রাখলেন ড. মোমেন

মুহিতের আবদার রাখলেন ড. মোমেন

মুহিতের আবদার রাখলেন ড. মোমেন

ইয়েস আমার ভালো লাগছে :  মুহিত

নিজস্ব প্রতিবেদক
গত ১০ মার্চ বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অসুস্থ হয়ে ঢাকার গ্রীন রোডের গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দেখতে জান ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় তিনি ছোট ভাইয়ের কাছে আবদার করেন সিলেট নেয়ার ব্যবস্থা করতে। মুহিত জানান, প্রিয় শহর সিলেট তাকে টানছে। অসুস্থ অবস্থায় তার মন পড়ে আছে সিলেটে।

করোনাভাইরাস সংক্রমণ ও অসুস্থতা জনিত কারণে প্রায় দুই বছর সিলেটে যাননি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পৈতৃক বাড়িতে ফেরেন সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আপ্লুত দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ শুভাকাঙ্ক্ষীরা।

গতকাল সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। প্রায় দুই বছর পর সিলেট ফিরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচছা এবং ভালোবাসায় সিক্ত হন এই বর্ষীয়ান রাজনৈতিক।

রাত সোয়া আটটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আবুল মাল আবদুল মুহিতকে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ চেয়ারম্যান, সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ-সভাপতি আসাদ উদ্দীন আহমদ, আওয়ামী লীগ নেতা আ স ম মিসবাহ, আব্দুর রহমান জামিল, মোবাশ্বির আলী, এস এম নুনু মিয়া চেয়ারম্যান, অ্যাডভোকেট আজমল আলী, মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।

সোমবার সন্ধ্যা থেকে সাবেক অর্থমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত ছিলেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন তারা।

রাত সাড়ে আটটায় বিমানবন্দর থেকে সিলেট নগরের ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের বাসায় যান সাবেক অর্থমন্ত্রী মুহিত। সেখানেও তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে নাস্তা সারেন মুহিত। পরে তিনি আবার বিশ্রাম নেন। বেলা ১১টার পর থেকে ফের নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠে হাফিজ কমপ্লেক্স। গতকাল পরিবারের সদস্য সহ দলের নেতারা সিলেটে আসার পর তার কেমন লাগছে প্রশ্ন করলে তিনি বলেন- ‘ইয়েস এখন আমার ভালো লাগছে।
আগের চেয়ে শারীরিক অবস্থা ভালো।’ দুপুর দুইটার দিকে দেখা করতে যান সিলেটে অবস্থান করা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পারিবারিক ভাবে তাদের দু’জনের সম্পর্ক পুরনো। নেতাকর্মীরা জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রীর সঙ্গে প্রায় আধঘণ্টা বসে নানা বিষয় নিয়ে আলোচনা করেন মুহিত। এ সময় সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও তারা কথা বলেন। সিলেট আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সিলেটের উন্নয়নের নানা বিষয় নিয়ে এখনো সক্রিয় ভূমিকায় রয়েছেন সাবেক এই অর্থমন্ত্রী। সিলেটের পুরাতন কেন্দ্রীয় কারাগারের স্থানকে তিনি পার্ক করতে চান। আর পার্কের নাম করতে চান বঙ্গবন্ধুর নামে। অনেক আগে থেকেই মুহিত এ পরিকল্পনা করছেন। এজন্য তিনি বাদাঘাটে নতুন কারাগার নির্মাণ করেন। এখন বন্দিরা নতুন কারাগারে রয়েছে। পুরাতন কারাগারের স্থানে পার্ক করতে অসুস্থ থেকেও তিনি সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানান সিলেটের নেতারা।

গত ৫ মার্চ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। সেখানে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে সোমবার রাতে সিলেট নগরের হাফিজ কমপ্লেক্সস্থ তার পৈতৃক বাড়িতে ফেরেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিত বলেন, দীর্ঘদিন ধরে তিনি সিলেটে আসার ইচ্ছা পোষণ করছিলেন। কিন্তু শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতির কারণে তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছিলো না। এখন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে সিলেট আসলেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন