editor
প্রকাশিত: 3:28 PM, November 12, 2021

দু’পক্ষের সংর্ঘষ-আহত ও টিয়ারশেল নিক্ষেপ মধ্যে দিয়ে সুনামগঞ্জে ১০ ইউপি তে নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫১জন প্রার্থী লড়াই করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগ সমর্থতিত ৪জন, বিএনপির ২জন, বিদ্রোহী ৩জন ও জামায়াতের ১জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।
তবে ১টি কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ প্রার্থী বিল্লাল আহমদ নৌকা প্রতীক নিয়ে ৩য় বারের মতো জয় লাভ করেছেন। এছাড়াও নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী কালারুকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অদুদ আলম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে গয়াছ আহমদ ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সুন্দর আলী নির্বাচিত হয়েছে।
অন্যদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জাউয়া বাজার ইউনিয়নে বর্তমান মেম্মার আব্দুল হক, ছাতক সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও দক্ষিণ খুরমা ইউনিয়নের আবু বকর নির্বাচিত হয়েছেন। আর ইসলামপুর ইউনিয়নের জামায়াত প্রার্থী এডভোকেট সুফী আলম ও ছরমহল্লা ইউনিয়নে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত, দোলারবাজার ইউনিয়নের বিএনপি প্রার্থী নুরুল আলম নির্বাচিত হয়েছেন।
সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সব কয়েকটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়। কিন্তু বিকাল ৩টায় উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম ও দলীয় মনোনীত নৌকা প্রার্থী অদুদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এঘটনায় উভয়পক্ষের ১০জন আহত হয়েছে জানাগেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আজাদ সাংবাদিকদের বলেন, কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষ শুরু হওয়ার পর ভোট দেওয়া বন্ধ করে দেই। পরে কি হয়েছে তা আমি বলতে পারবনা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে