editor
প্রকাশিত: 11:20 PM, April 22, 2022

চীন-রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি যুক্তরাষ্ট্র : ইমরান
অনলাইন ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিদেশিদের সঙ্গে যোগসাজশ করে এই সরকার ক্ষমতায় এসেছে। তিনি বৃহস্পতিবার রাতে লাহোর শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে এ মন্তব্য করেন।
ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতায় আসা এই সরকারকে কখনই বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না তার দল। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা ওয়াশিংটনের মেনে নিতে না পারার কথা উল্লেখ করেন ইমরান খান।
তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, ‘যখনই আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়া সফরের ঘোষণা দিলাম তখনই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতিবাদ শুরু হয়ে গেল।’ ইমরান বলেন, ‘পাকিস্তানের নির্বাচন কমিশন এখন ইমরান খান ও তার দল তেহরিকে ইনসাফকে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণার পাঁয়তারা করছে।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে অভিযানের শুরুতে রাশিয়া সফরে গিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তখন মস্কোতে পা রেখে তিনি বলেছিলেন, ‘কী সময় এলাম রাশিয়ায়…খুবই রোমাঞ্চকর!’
সূত্র : জিও নিউজ, পার্সটুডে ও বিবিসি।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী