editor
প্রকাশিত: 8:17 PM, April 26, 2022

অপরাধ করেছে শিশু, হত্যা প্রচেষ্টা মামলার আসামী হলেন পিতা
ডেস্ক রিপোর্ট
এক শিশু ঢিল মেরে মাথা ফাটিয়েছে আরেক শিশুর। শিশুর এই অপরাধে হত্যা প্রচেষ্টা মামলার আসামী হলেন শিশুর পিতা। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। সিলেট বিমান বন্দর থানার পুলিশের এমন মামলা গ্রহনের ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ ও অসন্তুষ বিরাজ করছে। মামলার ১নং আসামী ইউনুছ আলীর পিতা আকবর আলী মঙ্গলবার এই ঘটনার যথাযথ তদন্ত ও সুবিচার চেয়ে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করলে তাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হয়। সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের বাইশটিলা এলাকার বাসিন্দা ইউনুছ আলীর শিশু পুত্র সোহেল (৮) গত ১৪ এপ্রিল অন্যান্য শিশুদের সাথে বাড়ির আম গাছে ঢিল ছুড়ছিল। এই সময় সোহেলের নিক্ষেপ করা ঢিল ফিরে এসে আমির আলীর ছেলে সাইফ আলীর (১০) মাথায় পড়ে জখম হয়। এই ঘটনার পর সাথে সাথে এলাকায় ইউনুছ আলীদের জমিজমা নিয়ে সৃষ্ট শত্রু পক্ষ আমির আলীকে নিয়ে মামলা দেয়ার জন্য থানায় নিয়ে যায়। শিশুদের মধ্যকার এমন ঘটনা নিয়ে বড়দের মধ্যে বিরোধ না আসার জন্য স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট মুরব্বি থানা পুলিশের সাথে কথা বলে বিষয়টি আপোষ নিষ্পত্তির উদ্যোগ নেন। থানার ওসি তাতে সায় দেন। মুরব্বিরা উভয় পক্ষ নিয়ে সালিশ বেঠকের আয়োজন করেন। সালিশ প্রক্রিয়া অব্যাহত রেখে থেকে গত ২২এপ্রিল শিশুর পিতা তার মাকে বাদী করে মামলা দায়ের করেন। মামলায় শিশুর পিতা ইউনুছ আলীকে শিশু সোহেল হত্যা প্রচেষ্টাকারী হিসাবে উল্লেখ করা হয়। দিন দিন মজুর ইউনুছ আলীসহ অন্যান্যদেরকে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনাটি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে