editor

প্রকাশিত: 3:43 PM, June 28, 2023

শেষ সময়ে মৌসুমি পণ্যের কদর

শেষ সময়ে মৌসুমি পণ্যের কদর

স্টাফ রিপোর্টার
কোরবানি দেওয়া পশুর মাংস কাটার জন্য প্রয়োজন গাছের গুঁড়ি। গাছের গোড়ার দিকের ৫ থেকে ১০ ইঞ্চি উচ্চতার গোলাকার এই টুকরোগুলো অঞ্চলভেদে খাইট্টা, কাইটে, শপার ও হাইজ্যা নামে পরিচিত।

এর বাইরে মাংস কাটার কাজে বাঁশ ও প্লাস্টিকের তৈরি লাই -ঝুড়ি বা খাড়েং, বাঁশের তৈরি মাদুর এবং খড়েরও প্রচুর ব্যবহার হয়। তাই কোরবানির ঈদ ঘিরে বেড়েছে এসব মৌসুমি পণ্যের কদর।

আজ বুধবার (২৮ জুন) নগরের ক্রীন বীজ, বন্দরবাজার, তলতলা, কদমতলীসহ বেশ কিছু এলাকায় বিক্রি হতে দেখা গেছে এসব সামগ্রী।

গাছের গুঁড়ি
গাছের গুঁড়ি তৈরি হয় বিশেষ কিছু গাছ দিয়ে। সবচেয়ে বেশি গাছের গুঁড়ি হয় তেতুল গাছ দিয়ে। তেতুল গাছের গুঁড়ি বিক্রি হয় দেড়শ থেকে তিনশ টাকায়। এর বাইরে কাঁঠাল গাছ দিয়েও তৈরি হয় এই মৌসুমি পণ্য। তবে গোদা গাছ তুলনামূলক বেশি শক্ত হওয়ায় এই গাছের গুঁড়ি দামও তুলনামূলক বেশি। গোদা গাছের গুঁড়ি বিক্রি হচ্ছে এক হাজার থেকে আড়াই হাজার টাকায়। তবে এ ধরনের গাছের গুঁড়ি সাধারণত কসাইরা কিনে থাকেন।

সাধারণত শক্ত গাছ দিয়ে এসব গাছের গুঁড়ি তৈরি হয়। কারণ পশুর হাড় কাটতে গাছ তুলনামূলক নরম হলে দা বা ধামার আঘাতে গাছের গুঁড়ি লেগে মাংস নোংরা হয়ে যায়। কিন্তু তেতুল, কাঁঠাল বা গোদা গাছ তুলনামূলক শক্ত। দা বা ধামার কোপে এসব গাছের গুঁড়ি উঠে না, তাই মাংস পরিষ্কার থাকে।

বাঁশের তৈরি মাদুর
কোরবানির মাংস কাটার আরেকটি অত্যাবশ্যকীয় পণ্যের নাম বাঁশের তৈরি মাদুর। এই মাদুরে পশু জবাইয়ের পর মাংস রাখা হয়। মৌসুমি ব্যবসায়ীরা এসব মাদুর বিক্রি করছেন আকারভেদে দুইশ থেকে এক হাজার টাকায়। কোরবানির পশুকে খাওয়ানো ও মাদুরের নিচে দেওয়ার জন্য প্রয়োজন হয় খড়ের। নগরে দুই থেকে চার কেজি ওজনের প্রতি আঁটি খড় বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এর বাইরে জবাই করা পশুর মাংস বাহির থেকে বাসায় নিতে প্রয়োজন হয় লাই বা খাড়াংয়ের। বাঁশ ও প্লাস্টিকের তৈরি এসব পণ্য বিক্রি হচ্ছে দুইশ থেকে সাড়ে তিনশ টাকায়।

নগরের ক্রীজ এলাকার মৌসুমি ব্যবসায়ী রমজান আলী বলেন, আমরা ৫০০টি খাড়াং এনেছি, এরমধ্যে দুইশতাধিক বিক্রি হয়ে গেছে। পাইকারিতে একশ থেকে আড়াইশ টাকায় এসব খাড়াং সংগ্রহ করি। তাছাড়া পরিবহন খরচও আছে। এসব খাড়াং আকার অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করি। এর বাইরে বাঁশের তৈরি পণ্যগুলো অগ্রীম অর্ডার করে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করি।

নগরের বন্দরবাজার এলাকায় গাছের খাড়াং, লাই ও খড় কিনতে আসা আব্দুল মালেক বলেন, প্রতি কোরবানির ঈদে এসব পণ্য কিনতে হয়। কিন্তু খাড়াং দুই বছর অন্তর কিনি। একটা দিয়ে দুই বছর চলে যায়। তবে খড়, লাই, মাদুর এসব প্রতিবছর কিনতে হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন