editor
প্রকাশিত: 5:40 PM, July 8, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
রথযাত্রার আনন্দ উৎসবের মাঝেই বিষাদ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের। আহত আরও ৩ আরোহী। রবিবার (৭ জুলাই ) বিকেলে ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণবঙ্গের গুড়াপ থানার অন্তগর্ত বসিপুর এলাকার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর। মৃত ২ জন হলেন ইরা মান্না (৬৫) এবং সুমিত কুমার জানা (৫১), ২ জনেরই বাড়ি কলকাতার বেহালায়। জানা গেছে, একটি গাড়িতে তারাপীঠ থেকে কলকাতা ফিরছিল পরিবারটি। বর্ধমানের দিক থেকে কলকাতা ফেরার পথে গুড়াপের বসিপুরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের সুইফ্ট ডিজায়ার গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গাড়ির চালকসহ ৫ জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে গুড়াপ থানার পুলিশ।
7 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
7 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
2 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
3 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
6 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
2 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়