admin

প্রকাশিত: 7:40 PM, August 1, 2024

ডিবি হেফাজত থেকে ফিরে সমন্বয়ক হাসনাত ‘আমাদের আন্দোলন চলবে’

ডিবি হেফাজত থেকে ফিরে সমন্বয়ক হাসনাত ‘আমাদের আন্দোলন চলবে’

অনলাইন ডেস্ক
গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে বের হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর।’

আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে, যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেপ্তার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়; বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন। এটি মুক্তচিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত।

তিনি আর লেখেন, ‘আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়; বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুন: ডিবি হেফাজত থেকে ফিরে ফেসবুকে সমন্বয়ক সারজিস আলমের পোস্ট

উল্লেখ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজত থেকে আজ (বৃহস্পতিবার) ছাড়া পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক। দুপুর দেড়টার দিকে সমন্বয়কের স্বজনদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেয়া হয়। পরে গোয়েন্দা বিভাগের সদস্যরা নিজেদের গাড়িতে করে তাদের বাসায় পৌছে দেন।

ডিবি কার্যালয় ছাড়া পাওয়া ছয় সমন্বয়ক হলেন: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, নুসরাত তাবাসসুম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে