editor

প্রকাশিত: 9:55 PM, February 11, 2022

হৃদবন্ধন সাহিত্য পর্ষদের অভিষেক অনুষ্ঠান

হৃদবন্ধন সাহিত্য পর্ষদের অভিষেক অনুষ্ঠান

হৃদবন্ধন সাহিত্য পর্ষদের অভিষেক অনুষ্ঠান

3

অধ্যাপক ও কবি নৃপেন্দ্র লাল রায় বলেছেন, ‘অন্ধকার সমাজকে সঠিক পথে নিয়ে আসতে হলে বেশি বেশি সাহিত্যচর্চা জরুরি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ বেশি করে অধ্যয়ন করতে হবে। সাহিত্য মানুষকে সুন্দরের পথে নিয়ে যায়, জীবনকে বিকশিত করে। যে দেশ শিল্প-সাহিত্যে উন্নত সে দেশ উন্নতির চরম শিখরে আরোহন করে।’ তিনি বলেন, সাহিত্যচর্চা করলে আলোকিত মানুষ হওয়া সম্ভব।’
তিনি শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর কনফারেন্স হলে হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কবি নৃপেন্দ্র লাল রায় আরও বলেন, দেশকে এগিয়ে নিতে ও দেশের মানুষের শুভ চেতনাকে জাগিয়ে তুলতে সাহিত্যচর্চার বিকল্প নেই।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি শিক্ষক হিমাংশু রায় হিমেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি ও শিক্ষক মুহিবুর রহমান কিরণ, এপিপি আলাউদ্দিন, শিক্ষাবিদ বিমলেন্দু পাল, সাংবাদিক ঋষিকেশ রায় শংকর, নিজাম উদ্দিন, লেখক অমিতা বর্দ্ধন, কাউন্সিলর নাজনীন আক্তার কণা, কবি ও লেখক বিনয় ভূষণ তালুকদার, দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক সজল ঘোষ, লেখক নিরঞ্জন চন্দ, পাপড়ি রানি রায়, মাশুক মিয়া, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী প্রমুখ।
সমস্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন লেখিকা শ্রাবণী দাস বিথী ও শাপলা শালুক।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি শুক্রবার হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের কমিটি গঠন করা হয়। হিমাংশু রায় হিমেলকে সভাপতি ও তপন চন্দ্র পালকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

2 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

6 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

5 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

8 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
4