editor
প্রকাশিত: 5:34 PM, March 7, 2022

দি এইডেড হাই স্কুলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ও ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে সিলেট জিন্দাবাজারস্থ দি এইডেড হাই স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর প্রতীক অধ্যাক্ষ মোঃ ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ।
সভায় প্রধান অতিথি অধ্যাক্ষ মোঃ ইদ্রিস আলী বলেন, বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ট অর্জন মহান স্বাধীনতা এ জাতির জাতিসত্তা রক্ষা, আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষাতে এ দেশের আপাময় জনসাধারণ ১৯৭১ সালে অগ্নিঝরা মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরু করে। ত্রিশ লাখ শহীদের রক্ত, দুলক্ষ নারীর আত্নত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা। ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। সেদিন বঙ্গবন্ধুর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার সুবাধে আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। বঙ্গবন্ধু এনে দিয়েছেন আমাদের স্বাধীনতা আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বঙ্গবন্ধুকন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রেরণার প্রথম হাতিয়ার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মো. আব্দুল কাহহার, মো. মজির উদ্দিন, মনি দে সহ প্রমুখ। আলোচনা সভা শেষে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি বীরপ্রতীক অধ্যাক্ষ মোঃ ইদ্রিস আলী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্র তানভীর মজুমদার ও গীতা থেকে পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্র জগন্নাথ নাথ শিভন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে