editor
প্রকাশিত: 10:37 PM, March 8, 2022

বৃদ্ধ উপর হামলাকারী লিটন গ্রেফতার
দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী লামাপাড়ার মনফর আলী পুত্র লিটন আহমদকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানা পুলিশ।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী লামাপাড়ার মৃত রজন আলীর পুত্র বারিক আলী (৬০)’র উপর হামলার ৩নং আসামী লিটন। গত রবিবার মনফর আলী পুত্র লিটন আহমদ ও রাসেল, সিদ্দিক আলীর পুত্র গিয়াস উদ্দিন, আব্দুল খালিকের পুত্র লায়েক ও সুনু মিয়ার পুত্র সুহেল আহমদ গংরা হামলা চালায়। এ ঘটনায় বারিকের স্ত্রী সালেহা বেগম বাদি হয়ে পরদিন দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং ৮(০৭.০৩.২০২২ইং)। মামলা দায়ের করার পর দক্ষিণ সুরমা থানার এসআই রিপন আসামীদের ধরতে অভিযান চালান অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করেন। পরবর্তীতে আজ মঙ্গলবার লিটনকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে তার জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আহত বারিক আলী স্ত্রী সালেহা বেগম জানান, উক্ত আসামীরা আমার ও প্রবাসী সামছুল ইসলাম এবং আমিরুল ইসলামের জায়গা দখলের পায়তারা করছে। বাঁধা প্রদান করায় আমার স্বামীর উপর দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি জানান, আসামী লিটনকে গ্রেফতারের পর বাকি আসামীরা প্রবাসী সামছুল ইসলাম, আমিরুল ইসলাম এবং আমার ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। আসামীরা দেশী অস্ত্র নিয়ে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে যেকোন সময় আমার পরিবারের উপর হামলা চালাতে পারে। আমি সংশ্লিষ্ট্র কর্তৃপক্ষের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।
লিটনকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আসামীদের হামলায় ভাংচুরকৃত ঘর ইতিমধ্যে পরিদর্শন করেছেন তেতলী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন।
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন জানান, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর