editor
প্রকাশিত: 8:00 PM, March 16, 2022

ওয়ার্কার্স পার্টি সিলেটের বিক্ষোভ মিছিল-সমাবেশ
চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম কমানো ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিলেট জেলা কমিটির উদ্যোগে ১৬ মার্চ বুধবার বিকাল ৪টায় নগরীর পৌর বিপণীস্থ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কার্যালয়ের সামনে হতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রাণী সেন সম্পার পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন জেলার সম্পাদক মন্ডলীর সদস্য দীনবন্ধু পাল, হিমাংশু মিত্র, জেলা সদস্য অজিত দেবনাথ, মুহিতোষ চৌধুরী প্রসাদ, আলমগীর হোসেন রুমেল, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সালেহ আহমদ, শ্রমিকনেতা কাজী আলফাজ হোসেন, মাহিন উদ্দিন মঈন, জামাল হোসেন, নারী নেত্রী আখলিমা আক্তার ও তাসলিমা বেগম, বিজয় করিম, মিলন উরাও, শহীদ উদ্দিন, গোপাল উরাও প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিল-সমাবেশে পার্টির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দার আলী বলেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। করোনায় সাধারণ মানুষ দিশেহারা। তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে। নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষ বড় অসহায় হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, কৃষক যে মূল্যে পণ্য বিক্রি করছে, তা বড় শহরগুলোয় এসে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এর জন্য মধ্যস্বত্বভোগী ও বাজার সিন্ডিকেটকারীরা দায়ী। কিন্তু এগুলো নিয়ন্ত্রণে সরকারের জোরালো কোনো ভূমিকা নেই। ভোজ্য তেল, ডাল, চাউল, সিলিন্ডার গ্যাস সহ নিত্যপ্রয়োজন্য দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে, যা সরকার বুঝতে পারছে না। তিনি বলেন, অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। যার যতটুকু খাওয়া দরকার, তা সে প্রতিদিন খেতে পারছে না। এতে অনেক মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন, অনেকে ভুগবেন। তিনি অনতিবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন