editor

প্রকাশিত: 3:05 PM, March 17, 2022

বইমেলায় আল-আমিন’র চার বই

বইমেলায় আল-আমিন’র চার বই

বইমেলায় আল-আমিন’র চার বই

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন’র এবছর প্রকাশিত নতুন দুটি বইসহ মোট চারটি বই এবারের বইমেলায় বেশ সাড়া জাগিয়েছে। ২০২২ অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন দুটি বইয়ের মধ্যে একটি প্রবন্ধ সমগ্র ‘বাংলাদেশ এই শতাব্দীর ধূমকেতু’ এবং অপরটি ‘শিশিরে সঞ্চিত অশ্রু’ কাব্যগ্রন্থ। এই দুটি বই প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বুনন। নতুন দুটি বই পাঠকের মাঝে ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক সমসাময়িক বিষয়াবলী নিয়ে নির্মিত পনেরোটি প্রবন্ধ নিয়ে ‘বাংলাদেশ এই শতাব্দীর ধূমকেতু’ প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধ গ্রন্থটির মূল্য ২৫০ টাকা। আর ‘শিশিরে সঞ্চিত অশ্রু’ কাব্যগ্রন্থটি ৪৮টি কবিতা সমন্বয়ে প্রকাশ হয়েছে। ‘শিশির সঞ্চিত অশ্রু’ কাব্যগ্রন্থটি আল-আমিন’র প্রথম কাব্যগ্রন্থ। প্রেম ভালোবাসা ভালোলাগা নিয়ে এই কাব্যগ্রন্থটির কবিতাগুলো সাজানো হয়েছে। এই কাব্যগ্রন্থটির মূল্য ১৮০ টাকা।

তরুণ এই কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন’র অন্য দুটি বই ‘বাংলাদেশ সরকার ও রাজনীতি’ প্রবন্ধ সমগ্র ২০১৩ সালে একুশে বইমেলায় ইউনিভার্সেল প্রকাশনী হতে প্রকাশ হয়েছে এবং উপন্যাস ‘শ্রাবণবিকেল তুমি’ ২০১৫ সালে একুশে বইমেলায় হাকালুকি প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। এই বই দুটিও পাঠকের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।

উল্লেখ্য, তরুণ এই কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি (আইসিটি) ডিপ্লোমা সম্পন্ন করেন। বর্তমানে তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়