editor
প্রকাশিত: 1:57 PM, March 31, 2022

অভিনয় কমিয়ে দিচ্ছেন মাহি
ডেস্ক রিপোর্ট
বিয়ের পর থেকেই সিনেমায় অভিনয় কমিয়ে দিয়েছেন মাহিয়া মাহি। এরইমধ্যে আরও অভিনয় কমিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নতুন খবর হলো নতুন ব্যবসায় নাম লেখাচ্ছেন তিনি। এখন থেকে সেখানেই সময় দিতে চান মাহি। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তার ব্যবসায়ী হওয়ার এই চিন্তা আরও বেশি পোক্ত হয়। মাহি বলেন, আমি একটি রেস্টুরন্ট চালু করতে যাচ্ছি। সেটার কাজ নিয়েই এখন ব্যস্ত আছি। রেস্টুরেন্টটি চালু হচ্ছে গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে।
৩টি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ৬ হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেয়ার সুযোগও থাকছে। আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। আমি আসলে এই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। সবাই তো ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পূর্বাচলে “অফিসার”- নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে। মাহির এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। রোজার শুরুতেই তিনি এই রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন। প্রসঙ্গত, গত বছরের ১৩ই সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হন কামরুজ্জামান সরকার ও মাহিয়া মাহি। মাহির এটি দ্বিতীয় বিয়ে। এদিকে মাহির বেশ কয়েকটি ছবির কাজ শেষ হয়ে আছে। এ ছবিগুলোর মাধ্যমে বছরজুড়েই হয়তো পর্দায় দর্শকরা দেখতে পাবেন তাকে। তবে তার ছবি কমিয়ে দেয়ার ঘোষণায় মাহি ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এই নিয়ে আলোচনা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে