editor
প্রকাশিত: 4:02 PM, April 4, 2022

বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের ব্যস্ততম কোর্ট পয়েন্টে বিদ্যুতের খুঁটি পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার (০৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মধুবন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক আহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট মেট্রো-হ ১১-৩৩৪৩ মোটরসাইকেলটি নিয়ে মধুবন মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। রাত সোয়া ১১টার দিকে কোর্ট পয়েন্ট ফুট ওভারব্রিজের পাশে নতুন পোঁতা একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ করে তার ওপর উপড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায়।
ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন পোঁতা ওই খুঁটির সঙ্গে জিন্দাবাজারের দিকে টানা বৈদ্যুতিক লাইন সংযুক্ত ছিল। ওই লাইনে একটি ট্রাকের ওপরের অংশ লেগে খুঁটিতে টান পড়লে তা মোটরসাইকেল আরোহীর ওপর পড়ে যায়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন