editor
প্রকাশিত: 6:01 PM, April 8, 2022

রমজানের প্রথম ও রহমতের শেষ জুমায় দরগাহ মসজিদে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানের প্রথম ও রহমতের শেষ জুমায় হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মুসল্লিদের ঢল নামে। আজ ৬ রমজান রহমতের ১০ দিনের মধ্যে ৬ দিন চলে গিয়েছে। সেই হিসেবে রমজানের প্রথম জুমা ও রহমতের শেষ জুমা বার আজ। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। ফলে প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন মসজিদের ঈমাম ও খতিব ।
প্রচণ্ড রোদে নামাজ শেষে বেশিরভাগ মুসল্লি আশপাশের ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নেন। তবে রোদ উপেক্ষা করে মোনাজাতে অংশ নেন অনেকে। তাদেরই একজন আব্দুল মজিদ। তিনি বলেন, আশপাশে অনেক মসজিদ আছে। তারপরও দরগাহ মসজিদে এসেছি। এখানে বড় জামাত হয়। একসঙ্গে অনেক মানুষ দোয়া করেন।
আব্দুল মজিদ বলেন, রহমতের মাস রমজান। দুহাত তুলে দোয়া করেছি। আল্লাহ যেন আমার আত্মীয়-স্বজনদের ভালো রাখেন। গুনাহ মাফ করেন। দেশের মানুষ যেন ভালো থাকে। জিনিসের দাম বাড়ছে, দেশের অবস্থা ভালো না, মানুষ কষ্টে আছে। এ অবস্থা থেকে যেন মুক্তি মেলে, সেই দোয়া করেছি।’
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।