editor
প্রকাশিত: 6:35 PM, August 11, 2023
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কানাইঘাট-সুরইঘাট সড়কের বিষ্ণুপুর এলাকা থেকে ৪২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ মাদক ব্যবসায়ী মখলিছুর রহমান (৩৪) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মখলিছুর রহমান উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর গ্রামের আলা উদ্দিনের পুত্র।
থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে এবং কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্ম্মা স্যারের দিক নির্দেশনায় প্রতিদিন কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। সম্প্রতি দু’টি মাদকের চালান আটক সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদ বিষ্ণুপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৪২ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মখলিছুর রহমানকে গ্রেফতার করেন। মাদক আটকের ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে।
মাদক বিরোধী সহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড ও চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়