editor
প্রকাশিত: 4:15 PM, March 12, 2022

আজকের নতুন প্রজন্ম-ই বাংলাদেশকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবে : বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছে, মুক্তি এসেছে। আমাদের পূর্ব প্রজন্ম যে লক্ষ্য এবং আকাক্সক্ষা নিয়ে জীবন দিয়েছেন, তাদের আকাক্সক্ষাকে পূর্ণতা প্রদান করা আমাদের দায়িত্ব। নতুন প্রজন্মকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আজকের নতুন প্রজন্ম-ই বাংলাদেশকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবে। পঞ্চাশ বছরে আমরা অনেক উন্নতি করেছি। কিন্তু শিক্ষাক্ষেত্রে সিলেট বিভাগ জাতীয় পর্যায় থেকে এখনো অনেক পিছিয়ে আছে। আমরা কোয়ালিটি এডুকেশন চাচ্ছি, তার ধারাবাহিকতায় আজকের এই প্রতিযোগিতার আয়োজন। শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, পাশাপাশি এক্সট্রাা কারিকুলামও জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। তোমরা জাতীয় পর্যায়েও বিভিন্ন পুরস্কার জয় করবে বলে আশাবাদ রাখি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে চিত্রাংকন, কুইজ, সংগীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ শনিবার (১২ মার্চ) বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় ৭ মার্চের ভাষণ-২০২২ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী স্বস্তি দাশকে পুরস্কৃত করা হয়।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়