editor

প্রকাশিত: 11:09 PM, December 15, 2021

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ৫০ কণ্ঠে সিরাতের ‘সুন্দর সুবর্ণ’

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ৫০ কণ্ঠে সিরাতের ‘সুন্দর সুবর্ণ’

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ৫০ কণ্ঠে সিরাতের ‘সুন্দর সুবর্ণ’

তখনও ভোরের আলো ফুটেনি। কুয়াশায় ঢেকে আছে সবুজ-শ্যামল প্রকৃতি। চারদিকে বইছে হিমহিম শীতের সমীরণ। পূব আকাশে উঁকি দেবার আয়োজন করছে নতুন দিনের সূর্য। এমন আবহে সিলেটের একটি চা-অরণ্যে জড়ো হচ্ছেন বয়েসে কিশোর-যুবা, পরিচয়ে শিল্পীরা। বরফশীতল ঠা-া থেকে রেহাই পেতে কেউ জড়িয়েছেন চাদর, কারো গায়ে জ্যাকেট-স্যুট। একে একে সকলে এগিয়ে গেলেন একটি মানচিত্রের দিকে, ৫০ বছর আগে রক্ত দিয়ে যে মানচিত্র এঁকেছিলেন বাংলার দামাল ছেলেরা। সেই মানচিত্রকে চায়ের অরণ্যে জীবন্ত করে তুলেছিলেন দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিরাত মিডিয়ার কলা-কুশলীরা। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দেশের গান ‘সুন্দর সুবর্ণ’তে কণ্ঠ দিতেই সিরাতের শিল্পীসহ নির্বাচিত ৫০ জনকে নিয়ে ছিল এই আয়োজন।

ভোর সাড়ে ৬টা। শিশির¯œাত চায়ের পাতা ঝিকমিক করছে মিষ্টি রোদের বন্যায়। আকাশে উড়ছে ড্রোন ক্যামেরা। পাহাড়-টিলার পাদদেশে আঁকা মানচিত্র ঘিরে দাঁড়িয়েছেন সিরাতের শিল্পীরা। পরনে সফেদ পাঞ্জাবি, মাতায় লাল-সবুজের পতাকা বেঁধে হাতে হাত রেখে দাঁড়ানো শিল্পীরা গড়ে তুলেছেন মানবমানচিত্র। গলা ছেড়ে গাইছেন ‘আমার দু’চোখ ভরা স্বপ্ন/ ও দেশ, তোমারই জন্য।’

বিশিষ্ট শিল্পী ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের এই গানটি সিরাতের জন্য রিকম্পোজিশন করেছেন সংগীতগুরু কৃষ্ণপদ বিশ্বাস ইমন। সঙ্গীত পরিচালনায় ছিলেন মাসুম বিল্লাহ। গানটিতে বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন নোমান বিন আরমান। নাওয়াজ মারজান ও ওয়াকিল আহমদ আফ্রিদের নির্দেশনায় এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাসুম বিল্লাহ, শেখ এনাম, ঈশিতা প্রথা, সাহেদ নিজাম, মো. মাহবুব খান, হুসাইন মুহাম্মদ ফাহিম, জাকির হুসাইন, তাওহিদুর রহমান লাহিন, হুসাইন হাসিব, মাহফুজ নাঈম, মুস্তাফিজ আরএস, আরিফ বিল্লাহ, শাহান আল আসাদ, শিশুশিল্পী আব্দুল্লাহ তাহমিদসহ ৫০ জন। গানটি প্রডিউস করেছেন ফখরুদ্দীন রাজি ও মনসুর আহমদ। চিত্রধারণে ছিলেন নিভৃতচারী শেফুল ও সাইয়্যিদ মুজাদ্দিদ।

সিলেট নগরের পাশ^বর্তী চা বাগানের বিভিন্ন লোকেশনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা শ্যুটিং চলে গানটির। ফাঁকে শিল্পীরা সেরে নেন সকালের নাস্তা। শ্যুটিং দেখতে আশপাশের বসতি ও চাপল্লি থেকে ছুটে আসেন নারী ও শিশুসহ নানা বয়েসের মানুষজন। দূর থেকে তারাও শিল্পীদের কণ্ঠে নিজেদের মতো করে সুর মেলান, ‘তোমার জন্য হবো দুরন্ত/ তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেবো পাহারা/ যেথায় তোমার সীমান্ত।’

সিরাতের দেশাত্মবোধক এই গানটি ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিরাতের ইউটিউব চ্যানেল (https://rb.gy/ca337h)-এ উন্মুক্ত করা হবে বলে চ্যানেলটির অফিসিয়াল বার্তায় জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।