editor
প্রকাশিত: 11:08 PM, January 15, 2022

করোনা : সিলেটে ২৪ ঘন্টায় দুজনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আবারো চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় করোনায় দুই জন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় শনিবার (১৫ জানুয়ারি) বেলা দেড়টায় জানিয়েছেন, শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। তারা দুইজনেই সিলেট জেলার বাসিন্দা।
এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতে গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে সর্বমোট ৭৫৫ জনের করোনা পরীক্ষা হয়। যাদের মধ্যে ৭৯ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার শতকরা ১০.৭২ ভাগ।নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জের ২৫ জন ও সিলেট জেলার ৮ জন। অন্যজেলাতে নেই।
ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, করোনাকালের সূচনালগ্ন অর্থাৎ ২০২০ সালের ১০ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগের ৪ জেলায় সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৫৫৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০১০৮ জন। আর মৃত্যুবরণ করেছেন ১১৮৬ জন।
এদিকে সিলেট বিভাগে সরকারি হিসেবে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সিলেটে ২৩ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। অন্যজেলাতে অ্যান্টিজেন টেস্টে কারোর করোনা ধরা পড়েনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেলে বর্তমানে ১০ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সন্দেহজনক ৬ জন, পজিটিভ ৪ জন।
এছাড়া বিভাগের ৪ জেলাতে কোভিড-১৯ আক্রান্ত সর্বমোট ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলাতে ১৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে