editor
প্রকাশিত: 10:06 AM, March 4, 2022

বিয়ানীবাজারে ছেলের হাতে বীর মুক্তিযোদ্ধা খুন
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছেলের হাতে খুন হয়েছেন আব্দুল আজিজ (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা। এ ঘটনায় ছেলে জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার দায়ে আটক জসিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের প্রথম স্ত্রীর সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে বাবা-ছেলের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম কুড়াল দিয়ে বাবাকে আঘাত করেন। আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং জসিমকে আটক করেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।
4 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
1 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
6 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
1 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।