editor
প্রকাশিত: 5:04 PM, October 14, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে এক দিনে করোনা শনাক্ত বেড়েছে ৫ গুণের বেশি। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল বুধবার (১৩ অক্টোবর) মাত্র ৩ জনের করোনা শনাক্ত হয়। তবে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬২৮টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২.৫৫ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ২.৪০ শতাংশ, সুনামগঞ্জে শূন্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে ৪.৫৫ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১১ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি ৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৭২৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪২ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৩৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে