admin

প্রকাশিত: 8:25 PM, January 3, 2025

ফ্যাসিস আ.লীগ কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে : কয়েস লোদী

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভা সিলেটে

ফ্যাসিস আ.লীগ কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর দেশের ক্ষমতা দখল করে রেখে সব শ্রেণি- পেশার মতই সাধারণ কর্মচারী ও শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। দেশের বিভিন্নস্থরের কর্মচারী ও শ্রমিকসহ যে কোনো স্তরের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার চাইলেই তাদের উপর নির্যাতন নীপিড়ন চালানো হতে। এসব ঘটনায় বহু কর্মচারী ও শ্রমিক আহত-নিহত হয়েছে। অসংখ্য শ্রমিক নেতাকে গুম করেছে ফ্যাসিসরা। দেশের কর্মচারী ও শ্রমিক অঙ্গনকেও আওয়ামী লীগ দলীয়করণ করেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মচারী ও শ্রমিক নেতাদের শোষণের কারণে জাতীয়তাবাদী দলের কর্মচারী ও শ্রমিকরা ঠিক মত কাজ করতে পারেন নি। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করলেই নিরপরাধ কর্মচারী ও শ্রমিকদের হামলা-মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।

তিনি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপেিত্ব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান জাবেদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়ের আহমদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও আব্দুর রহমান শামীম, ফেডারেশনের সদস্য সচিব ফিরোজুল ইসলাম, সাব্বির হোসেন জামিল প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়