editor
প্রকাশিত: 6:09 PM, December 30, 2021

সিলেট বোর্ডের ইতিহাসে সেরা ফল
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
সিলেট বোর্ডের ইতিহাসে এবার সবেচেয়ে ভালো ফল হয়েছে; বেড়েছে পাসের হার এবং জিপিএ-৫। এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় সেরা ফল করেছে এই বোর্ডের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণচন্দ্র পাল বলেন, ২০০১ সালে সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই এসএসসিতে সবচেয়ে ভালো ফল হয়েছে। মহমারীর এই সময়ে এমন চমকপ্রদ ফল হওয়ায় আমরা সন্তুষ্ট। ভালো ফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানাই।
অরুণচন্দ্র পাল তথ্য দেন, এবার সিলেটে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৯ শতাংশ। সে হিসেবে পাসের হার বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। বোর্ডের অধীনে সিলেটের চার জেলায় এবার এক লাখ ১৯ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে এক লাখ ১৫ হাজার ৭০০ জন। পাসের হারে এবার ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৩৫ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ১২ শতাংশ।
বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় পাসের হার ৯৭ দশমিক ১৬, হবিগঞ্জে ৯৬ দশমিক ১১ , মৌলভীবাজারে ৯৬ দশমিক ২৬ ও সুনামগঞ্জে সর্বোচ্চ ৯৭ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও এবার বেড়েছে, জানান অরুণচন্দ্র পাল। তিনি বলেন, গতবার জিপিএ-৫ পায় চার হাজার ২৬৩ জন। এবার সেই সংখ্যা চার হাজার ৮৩৪ জন। অর্থাৎ গতবারের তুলনায় ৫৭১টি জিপিএ-৫ বেড়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়