editor
প্রকাশিত: 8:15 PM, January 7, 2021
অনলাইন ডেস্ক
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতে গেলে তাকে শাহরিয়ার আলম এ কথা বলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পন্ন এবং সম্পত্তির ভাগাভাগির মতো দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের বিষয় পুনর্ব্যক্ত করেন।১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্যে ৩০ লাখ বাঙালিকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। সেজন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে।পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সাফটা অনুযায়ী পাকিস্তানে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার দেওয়া, নেতিবাচক তালিকা সহজ করা এবং বাণিজ্য বাধা দূর করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন নতুন হাইকমিশনার। এছাড়া ২০১০ সালের পর থেকে ঝুলে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ সভা করার বিষয়েও একমত হয়েছে দুপক্ষ।
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১