editor

প্রকাশিত: 8:08 PM, May 25, 2021

নারী জগরণী ঐক্য পরিষদের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন বিতরণ

নারী জগরণী ঐক্য পরিষদের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি
সিলেট জেলা নারী জাগরণী ঐক্য পরিষদের উদ্যোগে ওসমানীনগরে মাস ব্যাপী নকশী কাথাঁ সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষন কার্যক্রমের সমাপনি সম্পন্ন হয়েছে। দক্ষ মানব সম্পদ উন্নয়নে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষে নারী জাগরণী ঐক্য পরিষদের সার্বিক তত্বাবধানে কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ-আল মোমিন ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা জুয়েল আহমদের অর্থায়নে প্রশিক্ষর্ণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও বাছাইকৃত ১০ জনকে বিনামূল্যে প্রদান করা হয় সেলাই মেশিন।‘নারী ও শিশুর প্রতি সহিংসতা আর নয়, প্রতিটি দিন হোক তাদের জন্য মঙ্গলময়‘ এই প্রতিপাদ্যে সোমবার উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিন কালনিচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিকের বাড়িতে অনুষ্টিত সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী জাগরণী ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ।বক্তব্য রাখেন,মামুন আহমদ আজির,নারী জাগরনি ঐক্য পরিষদের দপ্তর সম্পাদীকা নুসরাত জাহান নীলা, কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ-আল মোমিন, প্রশিক্ষক কাইট্স মাসউদ, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষার্থী মনিরা বেগম,মারজানা বেগম। যুবলীগ নেতা আহবাব আহমদ তপুর পরিচালনায় সভায় বক্তরা বলেন,নারী জাগরণী ঐক্য পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সব সময় সমাজের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে তাদের কার্যক্রমের মধ্যে নারী উন্নয়ন, দারিদ্র্য নিরসন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি,এ সব বিষয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমান সরকারও দেশের নারী সমাজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে চলমান দশটি কর্মসূচীর মধ্যে নারীর ক্ষমতায়ন একটি। আর সে লক্ষ্য নিয়েই সংগঠনটি নারীদের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখছে।সংগঠনটি অতীতের বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার কিশোরী,যুবতী দু:স্থ ও বিধবা মহিলাদের ফ্রি সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ শেষে ১০ জনকে বিনামূল্যে সেলাই মেশিন ও ৩০ জনকে সার্টিফিকেট প্রদান করেছে। বর্তমান বৈশ্বিক মহামারির কারণে গ্রামের পিছিয়ে তাকা নারীদের নারীদের ব্যবসা-বাণিজ্যেসহ কারিগরি প্রশিক্ষনে দক্ষ করে সৃষ্টি করছে সফল উদ্যোক্তা। এক্ষেত্রে সবাইকে আরও দৃঢতার সাথে কাজ করে যেতে হবে।মানুষের বিবেক জাগ্রত করার প্রত্যয়ে নারী জাগরণী ঐক্য পরিষদ তৃণমূলে বহুমাত্রিক পদ্ধতিতে নারীদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ ও কর্মসংস্থান সৃষ্টিতে তাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা। উপস্থিত ছিলেন,আজল মিয়া,মাহমদ আলী,বাহার মিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানে নারী জাগরণী ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন