editor
প্রকাশিত: 7:48 PM, May 29, 2021
অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির নেতাকর্মীদের রাস্তায় নামা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সংকট: উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। উনার যে সব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি যেন উনি বেঁচে থাকেন। বিএনপির চিন্তার এত দৈন্যতা, এত লোক আছে তাদের, তারা যেভাবে যাচ্ছে আমরা হয়তো খালেদা জিয়াকে আর বেশিদিন পাবো না। আমি গত ৩ বছর ধরে বলে আসছি খালেদা জিয়ার চিকিৎসাই হচ্ছে, মুক্ত খোলা বাতাসে হাঁটতে দেয়া। তাহলেই উনি ভালো হবেন। কেবল ওষুধে রোগ ভালো হয় না।ওষুধের সঙ্গে জনগণের ভালোবাসা যখন উনি দেখবেন উনি তখন সুস্থ হবেন।
তিনি বলেন, বিএনপি সত্য কথা বলতেও ভয় পায়। তাদের (বিএনপির) উচিত ছিল যেদিন থেকে সরকার তাকে (খালেদা জিয়া) বাইরে যেতে দেয়নি সেদিন থেকে অনশন করা। সেদিনই বলা উচিত ছিল কাশিমপুরে যেতে চাই, ফিরোজাতে থাকতে চাই না।
বিএনপিকে কৃতজ্ঞতা জানানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান অকালে প্রয়ান করেছেন, আপনারা যখন হতাশায় ভুগছিলেন, আপনাদের কোনও পথ ছিল না, এই সাধারণ একজন গৃহবধূ আপনাদের একত্রিত করেছেন। আপনাদের দুইবার ক্ষমতায় এনেছেন এটা তারই অবদান। বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে বলে আমি মনে করি। এজন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন