editor
প্রকাশিত: 5:00 PM, January 10, 2021
ধান-চালের অস্বাভাবিক দর বৃদ্ধি নিয়ন্ত্রণে কৃষিপণ্য মূল্য কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের সমন্বয়ক ও সিপিডি’র বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ চালের দাম বৃদ্ধির কারণ এবং তাতে কার লাভ কার ক্ষতি শীর্ষক অনলাইন আলোচনায় এই তথ্য জানান তিনি।
অনলাইন আলোচনার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম। আলোচনায় নওগাঁ, কুড়িগ্রামসহ বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকরা অংশ নেন। এতে ধান-চালের দর বৃদ্ধির জন্য সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গিকে দায়ী করেন তারা।
তারা জানান, সরকার মিলারদের কাছ থেকে ধান-চাল না কিনে কৃষকদের কাছ থেকে সরাসরি কিনলে কৃষকরা যেমন ন্যায্য দাম পেতেন, তেমনি দর নিয়ন্ত্রণও সহজ হতো। আলোচনায় তাদের মধ্যে অনেকে বলেন, সরকার যে চাল কিনছেন তা তারা জানেন না। এ ছাড়া বাজার ব্যবস্থাপনা ও মনিটরিংয়ে সরকারের দুর্বলতা এবং ছোট ছোট অনেক হাসকিং মিল বন্ধ হওয়ায় চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেন আলোচকরা।
তবে, বোরোর উৎপাদন ঘরে উঠলে চালের দাম ৫০ টাকার মধ্যে নেমে আসবে, এমন আশাবাদ ব্যক্ত করেন সরকারি কর্মকর্তারা।কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক অভিযোগ করেন, দেশবিরোধী পাকিস্তানের দোসররা ধান-চালের দাম নিয়ে খেলা করছে। দর বৃদ্ধিতে ব্যবসায়ীরা লাভবান হলেও কৃষক কিংবা ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দাম নিয়ন্ত্রণে সরকারের মূল অস্ত্র মজুদ বৃদ্ধি এবং পাশাপাশি সংগ্রহ অভিযান জোরদারে সফলতা পায়নি। দাম নিয়ন্ত্রণে বাজারে সংকেত দিতে হলে উৎপাদনের সঠিক ও বিশ্বাসযোগ্য প্রাক্কলনে নীতি-নির্ধারকদের পরামর্শ দেন ড. দেবপ্রিয়।
{DIPU}
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে