editor

প্রকাশিত: 11:28 PM, June 16, 2021

গোয়াইনঘাটে একই পরিবারের ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার,পুলিশ নজরদারীতে বাবা চিকিৎসাধীন

গোয়াইনঘাটে একই পরিবারের ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার,পুলিশ নজরদারীতে বাবা চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের মা,ছেলে ও মেয়েসহ ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে , বাবা গুরুতর আহত। (১৬ জুন) বুধবার ভোর রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি (বড়নগর) দক্ষিণ পাড়া গ্রামে আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে। নিহিতরা হলেন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি (বড়নগর) দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের স্ত্রী আলেমা (৩২), ছেলে মিজান (৮), মে আনিকা (৩) এবং গুরুতর আহত হলেন নিহত আলেমার স্বামী হিফজুর রহমান।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে হিফজুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজঘরে ঘুমান। বুধবার সকালে হিফজুর রহমান ঘুম থেকে না উটায় প্রতিবেশীরা এসে ঘরে প্রবেশ করে তিনজনের গলাকাটা লাশ ও একজনকে গুরুতর আহতবস্থায় দেখতে পান । এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঝড় হয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আহত হিফজুরকে দ্রুত সিওমেক হাসপাতালে প্রেরন করেন এবং এসআই মহসিন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন সিলেটের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিশুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ওসি তদন্ত গোয়াইনঘাট দীলিপ কান্ত নাথ, অফিসার ইনচার্জ জৈন্তাপুর গোলাম দস্তগীর, ওসি ডিবি মোঃ সাইফুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া সিআইডি, ডিবি ও র্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলপরিদর্শন করেন। অপরদিকে বুধবার দুপুরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মা, মেয়ে এবং ছেলের লাশ ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ তিনজন নিহত ও একজন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় এখনও কেউ আটক নেই, মামলা প্রক্রিয়াধীন আছে এছাড়া আহত হিফজুর পুলিশের নিযন্ত্রণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সে সুস্থ হলে অনেকটা তথ্য পাওয়া যেতে পারে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সটিক ঘটনা উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে।

ডিএসএস/১৬জুন/২০২১/রেদওযান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন