editor
প্রকাশিত: 11:45 PM, June 16, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনে উপনির্বাচনে অংশ নিতে গিয়ে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সদস্য শফি আহমেদ চৌধুরী চাপের মুখে পড়েছেন। দল ও দলের বাইরে ব্যাপক সমালোচনায় পড়তে হচ্ছে তাকে।
সর্বশেষ দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। কেনো দলীয় শৃঙ্খলা ভঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সেজন্য তিনদিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
দলীয় শোকজের পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিবের কঠোর সমালোচনার কবলে পড়তে হয় তাকে। আজ বুধবার (১৬ জুন) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন হাবিবুর রহমান হাবিব। সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘শফি আহমেদ চৌধুরী বয়স্ক মানুষ। কোন সময় কী বলেন, কী করেন তার ঠিক নেই। তার কর্মীদেরই বলতে শুনেছি- বয়সের কারেণ তিনি নিজের প্যান্টেই প্রস্রাব-পায়খানা পর্যন্ত করে দেন। সুতরাং তার কথায় কান দিয়ে লাভ নেই। শ্রদ্ধেয় মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী আমার সঙ্গেই আছেন এবং থাকবেন।’
এদিকে, বিএনপির তৃণমুল নেতাদেরও তোপের মুখে আছেন শফি আহমদ চৌধুরী। গত কয়েকদিন থেকে স্যোশাল মিডিয়া তাদের ক্ষোভ ঝাড়ছেন তৃণমুল নেতারা। কেউ কেউ শফি চৌধুরীকে ‘দালাল’ অ্যাখা দিতেও ছাড় দিচ্ছেন না। তৃণমুল নেতা স্যোশাল মিডিয়া শফি চৌধুরীর বিভিন্ন বক্তব্য ও ছবি পোষ্ট করে নেতিবাচক স্টাটাস দিয়ে যাচ্ছেন। এতে নেতিবাচক শত শত কমেন্টও আসছে।
তবে ঘরে বাইরে এত্তোসব আলোচনা-সমালোচনার মুখে শফি আহমদ চৌধুরী নির্বাচনে থাকবেন কিনা জানতে চাইলে তিনি জানান- দলের পক্ষ থেকে আমার কাছে নির্বাচনের অংশ নেয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিলো, আমি এর জবাবে বলেছি এলাকার মানুষের চাওয়াকে মুল্যায়ন করতেই নির্বাচনে অংশ নিচ্ছি। শেষ সময় পর্যন্ত আমি নির্বাচনে আছি এবং থাকবো।
শফি আহমদ চৌধুরী বলেন, এর আগেও ৮৬ সালে আমি সতন্ত্র নির্বাচন করেছি। আমি দলে আছি, দলে থাকবো। তবে শফি আহমদ চৌধুরী নিজেকে দলের বিদ্রোহী নয় বলে নিজেকে দাবী করেন।
এর আগে, যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষে সোমবার(১৪ জুন) বিকেলে সিলেটে পৌঁছেন শফি আহমদ চৌধুরী।
প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৮ জুলাই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিএসএস/১৬জুন/২০২১/রেদওযান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন