admin

প্রকাশিত: 4:33 PM, June 23, 2021

ঢাকার প্রবেশপথ গাবতলীতে ভোগান্তি চরমে

ঢাকার প্রবেশপথ গাবতলীতে ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে ঢাকা। রাজধানীর আশপাশের যে কয়েকটি জেলায় সার্বিক কার্যাবলি ও চলাচল বন্ধ করা হয়েছে, তার মধ্যে মানিকগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যানবাহন চলাচল করে।

এর প্রভাব পড়েছে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ গাবতলীতে। আমিনবাজার ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্রিজের দুই পাশে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। গাবতলীতে আটকে দেওয়া হচ্ছে ঢাকার অভ্যন্তরীণ গণপরিবহনসহ অন্যান্য পরিবহন। ওদিকে ব্রিজের অপর পাশে আমিনবাজারে আটকে দেওয়া হচ্ছে সাভারের বাসসহ অন্যান্য যানবাহন।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেই এলাকায় দেখা যায় মানুষের ঢল। বেশির ভাগই হেঁটে প্রবেশ করছেন ঢাকায়। তাঁদের মধ্যে অফিসগামী মানুষের সংখ্যাই বেশি, যাঁরা মূলত সাভারে থাকেন। এ ছাড়া রয়েছেন পোশাককর্মী। এর বাইরে অন্যান্য জেলা থেকে ঢাকার পথে আসছেন চিকিৎসা করাতে আসা রোগী, বেড়াতে গিয়ে আটকে পড়া ঢাকার বাসিন্দারা।

এ ছাড়া বাইরের জেলাগুলো থেকে ভেঙে ভেঙে আসছেন অনেকে। এতে খরচ হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।

মোহাম্মদ জাহাঙ্গীর পেশায় কৃষক। গাইবান্ধায় কৃষিকাজ করেন তিনি। চাচা-চাচির সঙ্গে ঢাকায় বেড়াতে এসেছেন। সঙ্গে আছে তাঁর স্ত্রী, কোলে ছয় বছরের সন্তান। সবাইকে নিয়ে দল বেঁধে হাঁটছিলেন জাহাঙ্গীর, পার হচ্ছিলেন আমিনবাজার ব্রিজ। সঙ্গে এক মণ চাল নিয়ে এসেছেন চাচার বাসার জন্য। আমিনবাজার সেতুর দুই পাশে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। বেশির ভাগ মানুষই হেঁটে প্রবেশ করছেন ঢাকায়। তাঁদের মধ্যে অফিসগামী মানুষের সংখ্যাই বেশি। এ ছাড়া রয়েছেন পোশাককর্মী, চিকিৎসা করাতে আসা রোগী ও বেড়াতে গিয়ে আটকে পড়া ঢাকার বাসিন্দারা।

আমিনবাজার সেতুর দুই পাশে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। বেশির ভাগ মানুষই হেঁটে প্রবেশ করছেন ঢাকায়। তাঁদের মধ্যে অফিসগামী মানুষের সংখ্যাই বেশি। এ ছাড়া রয়েছেন পোশাককর্মী, চিকিৎসা করাতে আসা রোগী ও বেড়াতে গিয়ে আটকে পড়া ঢাকার বাসিন্দারা।
জাহাঙ্গীর বলেন, বাসে করে গাইবান্ধা থেকে মির্জাপুরে আসতে প্রতি টিকিটের মূল্য ৪০০ টাকা। মির্জাপুর থেকে চন্দ্রা ভ্যানে এসেছেন জনপ্রতি ৩০০ টাকায়। সেখান থেকে নবীনগর এসেছেন ৪০০ টাকায়।

আবার নবীনগর থেকে আমিনবাজার ব্রিজের গোড়া পর্যন্ত লেগুনায় এসেছেন ৩০০ টাকায়। এরপর শুধু চালের বস্তাটা ভ্যানে করে আমিনবাজর ব্রিজ পার হতে লেগেছে ২০০ টাকা।
জাহাঙ্গীদের চাচি জহুরা বেগম বলেন, গাইবান্ধা থেকে আসতে স্বাভাবিক সময়ে ৫০০ টাকার বেশি লাগে না। এখন জনপ্রতি লাগছে দেড় হাজার টাকার মতো। তিনি জানান, গতকাল রাত সাড়ে ১০টায় রওয়ানা দিয়েছেন গাইবান্ধা থেকে। গাবতলী পর্যন্ত পৌঁছাতেই বেজে গেছে সকাল ১১টা।

জহুরা বেগমের ক্ষোভ, ‘হঠাৎ সব বন্ধ না করে দিয়ে তিন–চার দিন আগে ঘোষণা দিলে ভোগান্তিটা হতো না।’

সার্বিক কার্যাবলি ও চলাচল বন্ধের আওতায় থাকা জেলা মানিকগঞ্জ থেকে ঢাকায় ডায়ালাইসিস করার জন্য এসেছেন সাহারা বেগম। গাবতলীতে ভাগনিকে নিয়ে হাঁটতে দেখা গেলো তাঁকে। সাহারা বেগম বলেন, ‘অনেক কষ্ট হয়েছে অসুস্থ শরীর নিয়ে। তিনবার গাড়ি পাল্টেছি, টাকাও বেশি খরচ হয়েছে।’ তিনি জানান, মানিকগঞ্জ থেকে আসার পথে রাস্তায় কোথাও পুলিশকে আটকাতে দেখেননি।

ঢাকার গ্রিন রোডে অবস্থিত ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারে হিসাবরক্ষক হিসেবে কাজ করেন ওবায়দুর রহমান। থাকেন সাভারের গেন্ডা এলাকায়। তিনি বলেন, স্বাভাবিক সময়ে অফিসে আসতে এক ঘণ্টা লাগত, এখন দুই ঘণ্টার বেশি সময় লাগছে।

সরেজমিনে দেখা গেছে, গাবতলীতে নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। কিন্তু যেসব যানবাহন সেতু পার হচ্ছে, সেগুলো খুব একটা চেক করতে দেখা যায়নি।

সার্জেন্ট মোহাম্মদ নাজমুল ইসলাম আমিনবাজার প্রান্তে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা চেক করছি। বেশির ভাগ ক্ষেত্রে মানুষ চিকিৎসার কথা বলছে। মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল—এগুলোই চলাচল করছে বেশি।’

ডিএসএস/২৩জুন/২০২১/ মাছুম চৌধুরী

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে