editor
প্রকাশিত: 2:09 PM, July 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ দখড়ি এলাকার ‘কুখ্যাত’ ডাকাত মো. আবুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। দুই থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছেন তিনি। কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শনিবার বিকালে আবুলকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান।
মো. আবুল জালালাবাদের হাটখোলা ইউনিয়নের দখড়ির ফয়জুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আবুলের বিরুদ্ধে জালালাবাদ থানায় ৪টি জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, গরুচুরিসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত।
নগরীর জালালাবাদ থানা, গোয়াইনঘাট থানা, কোম্পানীগঞ্জ থানা ও মৌলভীবাজারের রাজনগর থানায় আবুলের বিরুদ্ধে ডাকাতি ও গরুচুরির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুল হুদা জানান, আজ রোববার আবুলকে আদালতে প্রেরণ করা হবে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না