editor
প্রকাশিত: 6:38 PM, August 26, 2021

৯/১১ সন্ত্রাসী হামলায় লাদেনের জড়িত থাকার প্রমাণ নেই: তালেবান মুখপাত্র
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার সঙ্গে ওসামা বিন লাদেনের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে তালেবান। বুধবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এমন দাবি করেন। যদিও এখন পর্যন্ত অসংখ্য প্রমাণ রয়েছে যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলার পেছনে ছিলেন সন্ত্রাসী সংগঠন আল-কায়দার সাবেক প্রধান বিন লাদেন। এ খবর দিয়েছে ফক্স নিউজ।
খবরে বলা হয়, এনবিসি নিউজের সাংবাদিক রিচার্ড এঙ্গেলের সঙ্গে আফগানিস্তানে এক সাক্ষাৎকারে এমন দাবি করেন মুজাহিদ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, তালেবান নতুন করে ক্ষমতা দখলের পর আফগানিস্তান কি আবারও সন্ত্রাসের ঘাটি হয়ে উঠবে কিনা। এর উত্তরে তিনি বলেন, এমন কোনো প্রমাণ নেই যে ওসামা বিন লাদেন ওই হামলার সঙ্গে জড়িত ছিল। তারপরেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি আফগানিস্তানের মাটি ব্যবহার করে কারও বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না। এরপর তাকে আবারও প্রশ্ন করা হলে মুজাহিদ জবাব দেন, ২০ বছর পরে এসেও বিন-লাদেনের ওই হামলার সঙ্গে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই।
আফগানিস্তানে যুদ্ধ করতে আসার কোনো বৈধতাই ছিল না। বিন-লাদেনকে অভিযুক্ত করা ছিল যুদ্ধের অযুহাত সৃষ্টি।
উল্লেখ্য, ২০০৪ সালে এক বার্তায় বিন লাদেন ১১ সেপ্টেম্বরের ওই হামলার দায় স্বীকার করেছিলেন। এছাড়া তার এই হামলার সঙ্গে যুক্ত থাকার পক্ষে শক্তিশালী প্রমাণ উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানে নিরাপদে বসে বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা পরিচালনা করছিল আল-কায়দা। এর প্রতিক্রিয়ায়ই ২০০১ সালে আফগানিস্তান আক্রমণ করে যুক্তরাষ্ট্র। তালেবানকে এর আগে আল-কায়দা নেতাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার আহ্বান জানালেও মানেনি তারা। আফগানিস্তান অভিযানের এক মাসের মধ্যেই তালেবানকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমা বাহিনী। যদিও ওসামা বিন লাদেনকে ধরতে বহুদিন লেগে যায়। অবশেষে ২০১১ সালের ১লা মে পাকিস্তানে অভিযান চালিয়ে লাদেনকে হত্যায় সমর্থ হয় যুক্তরাষ্ট্র।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন