editor
প্রকাশিত: 8:46 PM, December 11, 2021

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড’র উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর উদ্যোগে ওসমানীনগর উপজেলার দরিদ্র ও অসহায় ২’শত ৮০টি পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলায় একটি অভিজাত সেন্টারে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও শিক্ষার্থী আবিদা নওরিন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, জাতির পিতার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। যাতে প্রজন্ম থেকে প্রজন্মরা বিষয়টি অব্যাহতভাবে ধরে রাখতে পারে। দেশের মানুষ শান্তিতে বসবাসের জন্য শেখ হাসিনার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। তারই পাশাপাশি আজ যে মহৎ একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কোম্পানি সচিব ও মহা ব্যবস্থাপক ফারুক হোসেন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, ওসমানী নগর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়