editor
প্রকাশিত: 3:50 PM, October 27, 2022

ক্ষমা চাইলেন জুমাদিন
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নেতাদের ক্ষোভের মুখে পড়লেও নীরব ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় প্রকাশ্যেই তার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন অনেকেই। ওয়ার্ড কমিটি গঠন করে দলের তৃণমূলে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন নেতারা। তবে নিজের বক্তৃতায় জানালেন; তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সভায় ১৮ নং ওয়ার্ডের কমিটি গঠন প্রক্রিয়া স্থগিতের কথা জানিয়েছেন সভাপতি মাসুক উদ্দিন আহমদ। এই কমিটি সবশেষে নেতাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। নেতাকর্মীরা জানিয়েছেন- মহানগরের কার্য নির্বাহী কমিটির সভায় ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে নানা প্রশ্নের উদ্বেগ হয়। সভার শুরুতে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন কমিটির ১৮ জন নেতৃবৃন্দ। কেউ কেউ ওয়ার্ড কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়ায় বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করেন। এসব বিষয়ে আলোচনার পর ভবিষ্যতে ওয়ার্ড কমিটি গঠনে আরও সতর্ক থাকার আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সেই সঙ্গে ওয়ার্ড কমিটি গঠনের সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও মতামত গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় সম্প্রতি ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত কমিটির স্থগিতাদেশ বহাল রাখা হয়। সভায় মহানগর সভাপতি বিজিত চৌধুরী, প্রদীপ কুমার ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক এটিএম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, নির্বাহী সদস্য প্রিন্স সদরুজ্জামান সহ কয়েকজন নেতা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষোভ প্রকাশ করেন। আর সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত স্থানে সভা আহ্বান করায় ক্ষোভ প্রকাশ করেন যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা। এ ছাড়া আলোচনায় উঠে আসে গত ৩রা সেপ্টেম্বর নগরীর ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সিনিয়র নেতাদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিষয়টি।
এ সময় উপস্থিত কয়েকজন জুমাদিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে পরবর্তীতে সম্পাদক মণ্ডলীর এক সদস্যের হস্তক্ষেপে জুমাদিন আহমদ তার ভুল স্বীকার করে ক্ষমা চাইলে বিষয়টি সমাধান হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানিয়েছেন- সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে দু’টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৬ই নভেম্বর মহানগরের বর্ধিত সভা আয়োজন ও ৩রা নভেম্বরের কর্মসূচি পালন। তিনি জানান- দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা থেকে এনে তাকে মহানগর আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছেন। আমি নির্মূহভাবে সেই দায়িত্ব পালন করছি। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত সংগঠনকে শক্তিশালী করা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন