editor
প্রকাশিত: 6:30 PM, October 29, 2022

প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা অর্জন করে রেডক্রিসেন্ট আন্দোলনকে বেগবান করতে হবে : পলাশ
রেডক্রিসেন্ট ‘র সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক কর্মশালা
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, রেডক্রিসেন্ট সোসাইটি আন্তজার্তিক মানবতাবাদী সংগঠন। যে কোন দূর্যোগ দূর্বিপাকে মানবতার কল্যাণে কাজ করে তাই আমরা যারা রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত আছি তাদের সবাইকে রেডক্রস এবং রেড ক্রিসেন্ট এর সাতটি মূলনীতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি তা সর্বদা মেনে চলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা অর্জন করে রেডক্রিসেন্ট আন্দোলনকে বেগবান করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহযোগীতায় ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২৯ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহযোগীতায় চৌহাট্রাস্থ রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতালে সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, এ জেড রওশন জেবিন রুবা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ- পরিচালক মোঃ আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এই কর্মশালার লিড ফ্যাসিলেটর পিএস টু উপ মহাসচিব মো: ইলিয়াস আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক জেবিন আক্তার, আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, মূফতি আব্দুল খাবির, পিএন্ডডি’র প্রজেক্ট অফিসার মো: রাকিবুল আলম রাব্বি,ওডি অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব রেডক্রিসেন্ট সদস্য বদরুল আজাদ শুভ, আমিনা আহমেদ, পলাশ গুন প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন