editor

প্রকাশিত: 6:34 PM, April 22, 2016

বড়লেখার হাকালুকি হাওরে বিল পাহারাদার খুন \ গ্রেফতার ১

বড়লেখার হাকালুকি হাওরে বিল পাহারাদার খুন \ গ্রেফতার ১

নিহত আহসান আলী (ফাইল ছবি)

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজরের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের চৌটালা বিলের  পাহারাদারকে দূর্বৃত্তরা রাতের আধাঁরে খুন করে বিলের জলে লাশ ফেলে গেছে। ২২ এপ্রিল শুক্রবার সকালে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ চৌটালা বিলের জল থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে। নিহত পাহারাদার আহসান আলী (৩৫) স্থানীয় তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের খলিলুর রহমানের পুত্র। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিলের ইজারাদারসহ ৫ জনকে আসামী করে বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ দেলওয়ার হোসেন নামক এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, হাকালুকি হাওরের চৌটালা বিলটি আব্দুল খালিক নামক এক মৎস্য ব্যবসায়ী ইজারা নেন। আব্দুল খালিকের সাথে অলিখিত ভাবে আরো ৪জন পার্টনার রয়েছেন। এই বিলের ইজারা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একলাছুর রহমান ও তার অনুসারী ছাত্রলীগ নেতাদের সাথে বিরোধ চলে আসছে বর্তমান ইজারাদারদের। এদিকে প্রায় ৩ মাস পূর্বে বিলের পাহারাদার হিসেবে আহসান আলীকে নিয়োগ দেয়া হয়। ২১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় পাহারার উদ্দেশ্যে বিলে যান আহসান আলী। পরদিন সকাল ৭.৩০ ঘটিকার দিকে পাশ্ববর্তী বিলের এক পাহারাদার রাত্রীকালীন ডিউটি শেষে ফেরার পথে চৌটালা বিলের জলে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে আনে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে চৌটালা বিলের জল থেকে লাশ উদ্ধার করে। লাশটি ঐ বিলের পাহারাদার আহসান আলীর বলে সনাক্ত করা হয়। পুলিশ প্রাথমিক ছুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিক ছুরতহাল শেষে পুলিশ জানায়, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও গলায় গামছা পেছিয়ে শ্বাসরুদ্ধ করার আলামত রয়েছে। তাই প্রাথমিক ভাবে প্রতীয়মান হচ্ছে তাকে হত্যা করে বিলের জলে ভাসিয়ে দেয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর চুড়ান্ত কারণ বলা যাবে। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই ইহসান উদ্দিন বাদী হয়ে চৌটালা বিলের ইজারাদারদের ৫ জনকে আসামী করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩, তারিখ ২২/০৪/২০১৬ইং। মামলার আসামীরা হলেন বড়লেখা উপজেলার বড়ময়দান গ্রামের লিয়াকত আলীর পুত্র আব্দুল খালিক, বড়ময়দান গ্রামের ফরিজ আলীর পুত্র মোহাম্মদ আলী, নেরাকান্দি গ্রামের আজিজ উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন, হাল­া গ্রামের আব্দুর রউফের পুত্র নুনু মিয়া ও খাটাউরা গ্রামের আব্দুল মজিদের পুত্র জালাল আহমদ। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান বলেন, পুলিশ প্রাথমিক ছুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের