editor
প্রকাশিত: 8:02 PM, July 17, 2020

গ্রেফতারকৃত নুরুল ইসলাম (ফাইল ছবি), উদ্ধারকৃত অস্ত্র ও গুলি
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন কেছরিগুল গ্রামের আব্দুস সালাম এর বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। ১৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক আব্দুস সালামের পুত্র নুরুল ইসলাম (২৯) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানার এসআই সমীরণ দাস বাদী হয়ে গ্রেফতারকৃতকে আসামী করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, গ্রেফতারকৃত নুরুল ইসলাম বড়লেখা হাইটেক একাডেমির সহকারী শিক্ষক হন। পুলিশ জানায়, ঘটনার দিন দিবাগত রাত ১১টার দিকে থানায় গোপন সংবাদ আসে আহমদীয়া মুসলিম জামা’ত (কাদিয়ানী) সম্পাদায়ের অনুসারী নুরুল ইসলাম নিজ বাড়িতে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবৈধ অস্ত্র মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে থানার এসআই সমীরণ দাস সঙ্গীয় ৫জন ফোর্স নিয়ে ঐ রাত ২টার দিকে অভিযান চালায়। অভিযানকালে কেছরিগুল গ্রামের নুরুল ইসলামদের বসত ঘরে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি এক পর্যায় আলমারির ভিতর থেকে কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ভারতীয় তৈরী পিস্তল ও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ। এসময় নুরুল ইসলাম কে গ্রেফতার করা হয়। পরে অস্ত্র, গুলি ও গ্রেফতারকৃতকে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এসআই সমীরণ দাস বাদী হয়ে অস্ত্র আইনে ধৃত নুরুল ইসলাম কে আসামী করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৮, তারিখ ১৬/০৭/২০২০ইং।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
8 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
4 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
6 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’