editor
প্রকাশিত: 8:16 PM, February 22, 2023

আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই : ড. ফারুক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য র্যালি বের করে ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ। মঙ্গলবার র্যালিটি সকাল ১০ টায় বের হয়ে সিলেট নগরীর উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি প্রবন্ধ থেকে বাংলার ভাষা আন্দোলেনের যাত্রা শুরু হয়। ১৯৫২ সালে জাতির শ্রেষ্ট সন্তানরা মাতৃভাষায় জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা ও স্বাধীনতা অর্জন করি। ভাষার জন্য এত মানুষ রক্ত দিয়েছে, যা বিশে^ দ্বিতীয় নজির নেই। লাল সবুজের পতাকাকে সারা বিশে^ ছড়িয়ে দিতে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বিদেশমূখি না হয়ে মেধাকে কাজে লাগিয়ে দেশের জন্য তরুন প্রজন্মকে কাজ করতে হবে।
ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ’র প্রিন্সিপাল মো: লবিবুর রহমান এর সভাপতিত্বে ও পৌরনীতি ও সুশাসন’র প্রভাষক মুহাম্মদ উসমান গণির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লুর, জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাহরাইন’র সভাপতি মুহাম্মদ কায়েস আহমদ, ট্রাস্ট ব্যাংক শাহজালাল উপশহর শাখার ম্যানেজার জিয়াউর রহমান, আল এমদাদ ডিগ্রি কলেজ’র গভর্ণিং বডির সভাপতি মঞ্জুর আহমদ, মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন গণিত বিভাগের শিক্ষক আমিন উদ্দিন ও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামরুল ইসলাম টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক কামাল নেওয়াজ, রসায়ন বিভাগের প্রভাষক ফাহাদ গাফফার নাহিদ, বাংলা বিভাগের প্রভাষক সেলিম আহমেদ, আইসটি বিভাগের প্রভাষক আদিয়া আক্তার তন্নি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক কামাল নেওয়াজ।
অনুষ্ঠানের শেষ পর্বে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গান, কবিতা ও রচনা প্রতিযোগিতা এবং স্পোর্টস প্রোগ্রামে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে