editor
প্রকাশিত: 10:17 PM, June 26, 2023
বিনোদন ডেস্ক
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি। কিয়ারা-কার্তিকের পরবর্তী সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণায় নানা জায়গায় ছুটছেন এই জুটি। তারই অংশ হিসেবে রাজস্থানে গিয়েছিলেন তারা। সেখানে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায় কিয়ারা-কার্তিককে। এসময় ক্যামেরা বন্দি হন তারা। আর এ মুহূর্তের ছবিকে কেন্দ্র করে গুঞ্জন উড়ছে, কিয়ারা অন্তঃসত্ত্বা। কিয়ারার এসব ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কিয়ারার পরনে ব্রালেট, তার ওপরে রাজস্থানি হাতের কাজ করা ব্লেজার ও প্যান্ট।
ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে অভিনেত্রীর স্ফীতোদর। এটিকে বেবি বাম্প বলে মন্তব্য করছেন নেটিজেনরা। নেটিজেনদের একজন লিখেছেন, আমরা বেবি বাম্প দেখতে পাচ্ছি। আরেকজন লিখেছেন, আমার মনে হয় কিয়ারা অন্তঃসত্ত্বা। কিয়ারার মা হতে যাওয়ার খবরে সরব নেটদুনিয়া। তবে এ নিয়ে এখনো মুখ খুলেননি কিয়ারা কিংবা সিদ্ধার্থ। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে