editor

প্রকাশিত: 9:56 AM, September 21, 2024

সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধিঃ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে সংগঠিত হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা এবং হত্যাকাণ্ড বন্ধ করা এবং খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি জনগণে ওপর হামলা ও নির্যাতন বন্ধ কর ও হামলাকারীদের চিহ্নিত করে বিচার করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ বিকাল ৪টায় মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং শহর শাখার সংগঠক জিসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাবেক সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, সদস্য পলি বেগম, হিমেল দাস, ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী তাসিন আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল নামক ব্যক্তিকে হলের একটি রুমে পিটিয়ে হত্যা করা হয়। একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও একজন শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে একটা মব ভায়োলেন্স শুরু হয়েছে। যা ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে। আমরা কোনও ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দিতে পারি না। তাই সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বিবদ্যালয়কে গণতান্ত্রিক চর্চার কেন্দ্র তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।

বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ের অধিবাসীদের যে ন্যাক্কারজনক হামলার ও হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে আমরা তার তিব্র নিন্দা এবং আন্দোলনরত পার্বত্য চট্টগ্রামের সংগ্রামী জনতার সাথে সংহতি রাখছি। এই হত্যা নির্যাতনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে