admin

প্রকাশিত: 11:04 PM, November 11, 2024

ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় জাতিকে সতর্ক থাকতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগরীর ৩টি থানায় জামায়াতের নতুন কমিটি গঠন

ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় জাতিকে সতর্ক থাকতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ও খুনী হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। ছাত্র-জনতার রক্তের দাগ শুকানোর আগেই ফ্যাসিস্ট হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা রাজনীতিতে সক্রিয় হওয়ার বিভিন্ন পথ খুঁজছে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র-জনতার খুনীদের বিচার সম্পন্ন করতে অন্তর্বর্তীকালিন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের এই দেশে আর রক্তের হুলীখেলার সুযোগ দেয়া যাবেনা। এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে।

তিনি সোমবার বিকেলে সিলেট মহানগরীর বিভিন্ন থানা জামায়াতের নতুন শেসনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমূখ।

সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ শেসনের জন্য মহানগরীর জালালাবাদ, বিমানবন্দর ও শাহপরান পূর্ব থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানা সমুহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

জালালাবাদ থানা :
মহানগরীর জালালাবাদ থানায় মাওলানা আলাউদ্দিন আমীর, মাওলানা জুনায়েদ আল হাবিব সেক্রেটারী, আশফাক আহমদ চৌধুরী ও উবায়দুল হক শাহীন সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।

বিমানবন্দর থানা:
মহানগরীর বিমানবন্দর থানায় শফিকুল আলম মফিক আমীর, মাওলানা আব্দুল লতিফ নায়েবে আমীর, ফরিদ আহমদ সেক্রেটারী ও রেজাউল ইসলাম সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।

শহাপরান পূর্ব থানা:
মহানগরীর শাহপরান পূর্ব থানায় মো: শামীম আহমদ আমীর, মাওলানা ফয়জুর রহমান নায়েবে আমীর, মো: সাইফুল ইসলাম সেক্রেটারী ও মনজুর রহমান সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে