admin

প্রকাশিত: 8:53 PM, November 22, 2024

শান্তিগঞ্জ উপজেলার জমিয়তের কাউন্সিল সম্পন্ন

শান্তিগঞ্জ উপজেলার জমিয়তের কাউন্সিল সম্পন্ন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিল এবং গণসংবর্ধনা অনুষ্ঠান ২২ নভেম্বর শুক্রবার বিকালে শান্তিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভপতি শায়েখ মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, সহকারী মহাসচিব ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জিহাদী।

মাওলানা হুসাইন আহমদ এর সভাপতিত্বে ও এম. আব্দুল হাফিজ এর পরিচালনায় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সৈয়দ তালহা আলম।

অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ সুনামগঞ্জ জেলায় জমিয়তের গণজাগরণে তালহা আলমকে ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তালহা আলমকে জমিয়তের প্রার্থী মনোনীত করেন। মুফতি জাকির হুসাইন খান বলেন, অতীতে বিএনপি জোট এই আসন জমিয়তকে দিয়েছে এবং আগামীতে জোট হলে বিএনপির কাছে এই আসন চাইবে জমিয়ত।

উল্লেখ্য তালহা আলম ১২ দলীয় জোটের মাধ্যমে বিএনপির সকল যুগপৎ আন্দোলনে সশরীরে ছিলেন এবং সুনামগঞ্জ-৩ আসনে জনতার চেয়ারম্যান নামে পরিচিত। তালহা আলম বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে জমিয়তের মুফতি ওয়াককাস অংশ জগন্নথপুর-শান্তিগঞ্জে আরো অনেক বেশী শক্তিশালী।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা হুসাইন আহমদকে সভাপতি এবং এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়