editor

প্রকাশিত: 10:32 PM, March 6, 2025

গুরুতর অসুস্থ ছাত্রদল নেতার শয্যাপাশে বিএনপি নেতা আব্দুল কাদির সমছু ও সৈয়দ সারোয়ার রেজা

গুরুতর অসুস্থ ছাত্রদল নেতার শয্যাপাশে বিএনপি নেতা আব্দুল কাদির সমছু ও সৈয়দ সারোয়ার রেজা

4

নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় চিকিৎসাধীন কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিবজুর রহমানকে দেখতে গমন করেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা। তারা পারস্পরিক খোঁজখবর গ্রহণ করেন ও রোগীর শারীরিক অবস্থার অবনতির বিষয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।

এসময় তাদের সান্নিধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ এবং স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল আহমদ। তারা সকলেই হিবজুর রহমানের আশু সুস্থতা কামনা করেন এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

8

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালনকারী এই ছাত্রদল নেতা পূর্বেও মস্তিষ্কে রক্তপ্রবাহে জটিলতার কারণে শয্যাশায়ী ছিলেন। গতরাতে আকস্মিকভাবে দ্বিতীয়বারের মতো এই মারণঘাতী সমস্যায় আক্রান্ত হলে, উদ্বিগ্ন স্বজনরা দ্রুত তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করেন।

চিকিৎসকদের বরাতে জানা যায়, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশের কারণে শরীরের বাম দিক প্রায় সম্পূর্ণ অবশ হয়ে গেছে। সুস্থ হয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

8

এই তরুণ ছাত্রনেতার চিকিৎসা যথাযথভাবে নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ছাত্রদলের নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীরা তার এই দু:সময়ে পাশে থেকে দ্রুত আরোগ্য কামনা ও প্রার্থনা করার আহবান জানান।

1

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

5 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

4 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

4 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

4 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

8 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

1 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
4