editor
প্রকাশিত: 4:03 PM, May 5, 2025
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সাথে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আয়োজনে সোমবার (৫ মে) পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ইন্টিলিজেন্স উইং এর ইনচার্জ সুমন কুমার চৌধুরী।
আরোও বক্তব্য রাখেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সহ সভাপতি নারায়ণ পুরকায়স্থ ফনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যেসব পশুবাহী ট্রাক ঢাকা বা অন্য কোন জেলা থেকে সিলেটে আসবে সেগুলো হাইওয়ে সিলেট রিজিয়নের আওতাধীন মাধবপুর থেকে নাজির বাজার পর্যন্ত ১০৮ কিলোমিটার মহাসড়কে কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন