admin
প্রকাশিত: 12:28 AM, May 4, 2015

কারামুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পতুল সহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিানীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর ৩ মে রবিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া ছাত্রদল নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল সহ বিএনপি ও ছাত্রদলের একদল নেতাকর্মী। কারামুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান উপজেলার খাসাড়িপাড়া গ্রামের আব্দুল মালিকের পুত্র। গত ১৮/০১/২০১৫ইং তাকে বিয়ানীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে থানা পুলিশ।
জানা যায়, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল নোমান আওয়ামী লীগ সরকার বিরোধী বিএনপি ও ২০ দলীয় জোটের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। বিরোধীদল হীন একতরফা জাতীয় নির্বাচনের প্রতিবাদে গত ৫ জানুয়ারী ২০১৫ইং বিএনপি ও ২০ দলীয় জোটের উদ্যোগে বিয়ানীবাজার পৌরশহরে অনুষ্ঠিত কালো পতাকা মিছিলে অংশ নেয় আব্দুল্লাহ আল নোমান। সেদিন তাদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল্লাহ আল নোমান গুরুতর আহত হন, তার শরীরে গুলিবিদ্ধ হয়। তিনি একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। ঐদিন রাতে পুলিশ বাদী হয়ে বিএনপি-যুবদল-ছাত্রদল ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় আব্দুল্লাহ আল নোমানকে আসামী করা হয়। এই ঘটনার ৫দিন পর ১০ জানুয়ারী ২০১৫ বিয়ানীবাজার পৌরশহরে ফের বিএনপি তথা ২০ দলীয় জোটের সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের ঘটনায় ঐদিন রাতে পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করে বিএনপি-যুবদল-ছাত্রদল ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের আসামী করে। সেই মামলায়ও ক্লিনিকে চিকিৎসাধীন আহত আব্দুল্লাহ আল নোমানকে আসামী করা হয়। ঐ ২টি মামলার এজাহার ভূক্ত আসামী হিসেবে গত ১৮ জানুয়ারী ২০১৫ চিকিৎসাধীন অবস্থায় ক্লিনিক থেকে পুলিশ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। দীর্ঘ প্রায় সাড়ে ৩ মাস কারাভোগের পর অবশেষে তার জামিন মঞ্জুর করেন মাননীয় আদালত। ৩ মে রবিবার বিকাল ৬টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। মুক্তির পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল সহ বিএনপি ও ছাত্রদলের একদল নেতাকর্মী।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, কারামুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের মেধাবী এক অগ্রসৈনিক ও তরুণ প্রজন্মের আইকন। গত ৫ জানুয়ারী বিরোধীদলহীন এক তরফা জাতীয় নির্বাচনের প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে স্বৈরশাসক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের পুলিশ বাহিনী হামলা চালায়। অস্ত্রশস্ত্র দিয়ে আমাদের নেতাকর্মীদের বেদড়ক মারধর করে, গুলি ছুড়ে। সেই হামলায় আব্দুল্লাহ আল নোমান রক্তাক্ত জখমপ্রাপ্ত এবং গুলিবিদ্ধ হয়। সে যখন আহত হয়ে ক্লিনিকে চিকিৎসাধীন তখন ষড়যন্ত্রে করে পরপর ২টি মিথ্যে মামলায় তাকে আসামী করা হয়। এরপর আহত চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। দীর্ঘ প্রায় সাড়ে ৩ মাস কারাভোগের পর আজ সে জামিনে মুক্তি লাভ করেছে। বিরোধী দল গুলোর নেতাকর্মীদের মিথ্যে মামলা হামলা করে দমিয়ে রাখতে পারবে না, স্বৈরশাসক হাসিনা। বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে লড়াই করে যাবে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের