admin
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
নিজস্ব সংবাদদাতা:
সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা হবে, জনগণকে সাথে নিয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে, যাতে বেকারত্ব দূর হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শুক্রবার) ২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সৈয়দশাহ স্কুল মাঠে ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আজাদুর রহমান আজাদ, ও সঞ্চালনা করেন বিএনপি নেতা সাজাদ খাঁ মরম আলী।
বিশেষ অতিথি ছিলেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি , সাধারণ সম্পাদক ১নং পশ্চিম সেবুল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনগণের মুক্তির সনদ, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে প্রধান অতিথি হেলাল উদ্দিন আহমদ স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
7 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
6 স্টাফ রিপোর্টার: 2 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
1 ইকবাল বাহার, কানাইঘাট: 3 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে